স্টাফ রিপোর্টার ॥ যশোরের তিনটি থানা পরিদর্শন করেছেন সহকারী মহাপুলিশ পরিদর্শক সোহেলী ফেরদৌস। শনিবার সারাদিন তিনি যশোরে কাটিয়েছেন এবং তিনটি থানার কাজকর্ম সম্পর্কে অবহিত হয়েছেন। যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানিয়েছেন, বাৎসরিক পরিদর্শনে সহকারী মহাপুলিশ পরিদর্শক সোহেলী ফেরদৌস যশোরে আসেন। এটি পুলিশের রুটিন কাজ। তিনি কোতয়ালি, ঝিকরগাছা ও বাঘারপাড়া থানা পরিদর্শন করেছেন। এ সময় যশোর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তার সাথে ছিলেন।





