আপত্তিকর ছবি প্রকাশে কিশোরীর আত্মহত্যা মামলার আসামি গ্রেফতার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতীরার তালায় আলোচিত কিশোরী বিউটি মন্ডল আত্মহননে প্ররোচনার মামলায় অভিযুক্ত আসামি যুবক মৃত্যুঞ্জয়কে গ্রেফতার করেছে খেশরা পুলিশ ফাঁড়ির সদস্যরা। খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন জানান, গত বুধবার স্থানীয় যুবক মৃত্যুঞ্জয় কর্তৃক তীব্র বখাটেপনায় আত্মহননে প্রাণ হারান সদ্য এসএসসি পাস করা বিউটি মন্ডল নামের কিশোরী। এ ঘটনায় পরদিন তার কাকা দিপংকর মন্ডল বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর তালা থানা-পুলিশ আসামি আটকের জন্য তৎপর হয়। খেশরা ফাঁড়ি পুলিশও একই নির্দেশনায় মাঠে নেমে পড়ে। এ অবস্থায় আত্মগোপনে থাকা পলাতক মৃত্যুঞ্জয়কে খেশরা এলাকা থেকে সকাল সাড়ে দশটায় গ্রেফতার করে।এ সময় তার চুলের কাটিং পরিবর্তন করা অবস্থায় পাওয়া যায়। আসামিকে তালা থানায় হস্তান্তর করা হয়েছে। বিবস্ত্র ছবির সঙ্গে কিশোরীর ছবি জুড়ে ফেইসবুকে ভুয়া আইডি খুলে ছড়িয়ে দেয়ার অপমানে আত্মহত্যা করেন সাতীরার তালার মেয়ে বিউটি মন্ডল। তার মৃত্যুর ঘটনায় জড়িত বখাটে যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকাল দশটা থেকে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন মানবাধিকার নেতা মাধব দত্ত, শিক দিব্যেন্দু সরকার, গাজী মোমিন উদ্দিনসহ স্থানীয় ছাত্রনেতা এবং বিউটির সহপাঠীরা।

ভাগ