যশোর জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট টেবিল টেনিস ও হকি পরিষদের উপকমিটি

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি ২৩টি উপপরিষদ গঠন করেছে। সাম্প্রতি জেলা ক্রীড়া সংস্থা কার্যনির্বাহী পরিষদের সভায় এই উপপরিষদ গঠন করা হয়। ক্রিকেট ১ম ও ২য় বিভাগ, টেবিল টেনিস ও হকি পরিষদের কমিটি প্রকাশ করা হলো।
ক্রিকেট ১ম বিভাগঃ মোঃ খায়েরুজ্জামান বাবু সম্পাদক, সামসুদ্দীন শাহজী লান্টু, ও হাবিবুল বাশার সহ-সম্পাদক মনোনীত হয়েছেন। সদস্যরা হচ্ছেন, আমিনুল ইসলাম, রাজু পারভেজ, শেখ নূর ইসলাম লাল্টু, সেলিম রেজা, সঞ্জয় রায়, আশিক মল্লিক, সজল মন্ডল, আব্দুর রাজ্জাক, সঞ্জয় সাহা, আল তাজির ও আব্দুল মজিদ।
ক্রিকেট ২য় বিভাগঃ শিমুল বিশ্বাস শিমু সম্পাদক এবং নিবাস হালদার, শাহারুল আলম জনি ও আহমেদ রেজা সজিব সহ-সম্পাদক মনোনীত হয়েছেন। সদস্যরা হচ্ছেন, সৈয়দ মনছুর আলম, কুমার কল্যাণ, আনোয়ারুল ইসলাম, ওয়াহেদুজ্জামান, মনিরুল ইসলাম মনি, রফিকুল ইসলাম রফিক, আলমগীর হোসেন, সোহেল হাওলাদার, মোঃ মারুফ হাসান মুরাদ, গৌতম দত্ত, সাইফুল ইসলাম, খন্দকার রিয়াজুল হক ও আবুল কালাম আজাদ বাবুল।
টেবিল টেনিস পরিষদঃ আলহাজ্ব মিজানুর রহমান খান সভাপতি ও আনিসুজ্জামান পিন্টু সম্পাদক মনোনীত হয়েছেন। এছাড়া সোহেল মাসুদ হাসান টিটো, মাহমুদ রিবন, মজিবুর রহমান ও অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল সহসভাপতি এবং শেখ শামস উল বারী শিমুল ও রত্মা রহমান যুগ্ম সম্পাদক মনোনীত হয়েছেন। সদস্য হয়েছেন মোঃ খায়েরুজ্জামান বাবু, আমিনুল ইসলাম, হিমাদ্রী সাহা মনি, ইউসুফ হাসান, সায়েদা বানু, আমিনুর রহমান মিনারা খন্দকার ও আনিস আলী শিংকু।
হকি পরিষদঃ মোঃ কাওছার আলী সভাপতি এবং মাহমুদ রিবন সম্পাদক মনোনীত হয়েছেন। এছাড়া এসএম বদরউদ্দীন ও রবিউল ইসলাম রবি সহসভাপতি এবং হাসান রনি ও তৌফিকুল ইকবাল যুগ্ম সম্পাদক হয়েছেন। সদস্য মনোনীত হয়েছেন নজরুল, মোঃ খায়েরুজ্জামান বাবু, নবীরুজ্জামান, রাহাত আনোয়ার, আনোয়ারুল হক মিন্টু, হাসান মিনু ও দেলোয়ার হোসেন দিলশান।

ভাগ