ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক ও মুক্তিযোদ্ধা আয়ুব হোসেন ওরফে আলী কদর শুক্রবার গভীর রাতে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। শুক্রবার বাদজুম্মা কীর্তিপুর জমির শাহ্ ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজা পরিচালনা করেন মরহুমের ভাই মাওলানা লুৎফর রহমান মাদানী।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান তোতা, আব্দুল গনি, দীনেশ মিস্ত্রি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পী, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল আলম সুজন, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আদেদিন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক হারুণ অর রশীদ, পৌর জামায়াতের আমীর আবিদুর রহমান, অ্যাড. হাবিব কাইসার, এসআই সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।





