ফুলতলায় ইসলামী ব্যাংকের সিআরএম মেশিনের উদ্বোধন

ফুলতলা (খুলনা) অফিস ॥ ইসলামী ব্যাংক ফুলতলা শাখায় সিআরএম (ক্যাশ রিসোলিং মেশিন) এর উদ্বোধন বৃহস্পতিবার বিকেলে শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মো. রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি মো. ফিরোজ জমাদ্দার, প্রেসকাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মো. নেছার উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজার (অপারেশনস) মো. বজলুর রহমান শেখ, প্রিন্সিপ্যাল অফিসার জাহিদুর রহমান, অফিসার আলী হোসেন, ব্যবসায়ী আহসানুল হক লড্ডন, জাহাঙ্গীর হোসেন মোড়ল, তৌহিদুর রহমান মিলন প্রমুখ। প্রসঙ্গত, সিআরএম মেশিনের মাধ্যমে একই গ্রাহক দিনে সর্বোচ্চ ২ লাখ টাকা জমা এবং ৫০ হাজার টাকা উত্তোলন করতে পারবেন।

ভাগ