কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদরের রামনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফসিয়ার রহমানের স্ত্রী সালেয়া রহমান রিতা (৪০) বুধবার দিবাগত রাতে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে খুলনায় পিত্রালয়ে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত দুটোর দিকে তার মৃত্যু হয়। তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর সতীঘাটা আশরাফুল মাদারিস মাঠে নামাজে জানাজা শেষে তাকে তোলাগোলদারপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।




