ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় আব্দুল হাই নামের এক কৃষকের দুটি গাভী গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হাইয়ের ছোট ভাই আব্দুল্লাহ আল মামুন জানান, রাতের কোন এক সময়ে চোরেরা গোয়ালের তালা খুলে গাভী দুটি নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। এ ঘটনায় ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।




