স্টাফ রিপোর্টার ॥ ঝিনাইদহ প্রেস কাবের সিনিয়র সদস্য, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার, নবচিত্র পত্রিকার বার্তা সম্পাদক আসিফ ইকবাল কাজলের বড় মেয়ে ও ঝিনাইদহের বিশিষ্ট ব্যবসায়ী একতা ট্রেডার্সের স্বত্বাধিকারী এস.এম.বিল্লাহ রিন্টুর পুত্রবধূ জারিন তাসনিম মিম বুধবার দিবাগত রাত ১টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুচ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিম দীর্ঘদিন লিভার রোগে ভুগছিলেন। তার নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ জোহর ঝিনাইদহ সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এদিকে, আসিফ ইকবাল কাজলের মেয়ের মৃত্যুতে লোকসমাজ পরিবার গভীর শোক প্রকাশ করেছে। একই সাথে মিমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।





