যশোর জেলা ক্রীড়া সংস্থা ফুটবল, ক্রিকেট, ক্রিকেট প্রিমিয়ার ডিভিশন ও কাবাডি পরিষদ গঠন

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি ২৩টি উপপরিষদ গঠন করেছে। সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের অনুষ্ঠিত সভায় এই পরিষদ গঠন করা হয়। আজ শুক্রবার থাকছে, ফুটবল, ক্রিকেট ও ক্রিকেট প্রিমিয়ার ডিভিশন এবং কাবাডি পরিষদের নির্বাচিতদের নামের তালিকা। ফুটবল পরিষদে পদাধিকারবলে পুলিশ সুপার মোহাম্মাদ আশরাফ হোসেন সভাপতি এবং এনাম মাহসুদ খান বাবু সম্পাদক হয়েছেন। এছাড়া এ জেডএম সালেক, এবিএম আখতারুজ্জামান, শেখ শামস-উল বারী শিমুল, মোঃ মুস্তাফিজুর রহমান মুস্তা, সৈয়দ মাসুম মোহাম্মাদ সাথী এবং মোঃ আজিজুল ইসলাম শুকুর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সোহেল আল মামুন নিশাদ ও সেলিম রেজা যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। সদস্য নির্বাচিত হয়েছেন, আনোয়ার হোসেন মুস্তাক, এসএম মাহমুদ হাসান বিপু, জুলহাস উদ্দীন, তৌহিদুল ইসলাম চাকলাদার ফন্টু, জয়নাল আবেদীন, সেলিম হোসেন, খবিরুল ইসলাম খবির, মান্না দে লিটু, কাজী জামাল হোসেন, দেবাশীষ মিশ্র জয়, জয় সাহা ও হালিম রেজা। ক্রিকেট পরিষদের জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু সভাপতি এবং সোহেল মাসুদ হাসান টিটো সম্পাদক নির্বাচিত হয়েছেন। অ্যাড. সফিউর রহমান মল্লিক, মোকসেদ সফি, মোস্তফা গোলাম কাদের, হাবিবুর রহমান চাকলাদার মনি, মাহতাব নাসির পলাশ এবং ওবায়দুল ইসলাম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন, আনোয়ার হোসেন মোস্তাক, মোঃ খায়েরুজ্জামান বাবু, এহসানুল হক সুমন, শিমুল বিশ্বাস শিমু, আজগর আলী খান টিটো, আজিমুল হক, কামরুজ্জামান হিরা, ফারুক হাসান, লেন্টু ও এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল। এছাড়া ক্রিকেট প্রিমিয়ার ডিভিশন পরিষদে আনোয়ার হোসেন মোস্তাক সম্পাদক এবং আসাদুল্লাহ খান বিপ্লব ও জাফর ইকবাল সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন। সদস্য নির্বাচিত হয়েছেন শামিম এজাজ, দেবাশীষ জয়, ফারুক হোসেন লেন্টু, কামরুজ্জামান হীরা, মজিদ হাসান পলাশ, মনিরুল ইসলাম চাকলাদার, তৌফিকুল ইসলাম শাপলা, ফয়সাল ফারকী অমি, আলী আরমান অভি, এজাজ উদ্দীন টিপু ও রাশেদুল ইসলাম হিরু।
কাবাডি পরিষদে আবুল বাশার সাইফুদ্দৌলা সভাপতি এবং শহিদুর রহমান সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া অখিরুজ্জামান সান্টু ও জুলহাস উদ্দীন সহসভাপতি এবং আমিনুল ইসলাম ও আজগার আলী যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। সদস্য নির্বাচিত হয়েছেন, সোহেল আল মামুন নিশাদ, সায়েদা বানু, ফেরদৌসী বেগম, মিনারা খন্দকার, আব্দুর রহিম কালু, রেহেনা সুলতানা রোজালিন, নিবাস হালদার, দেলোয়ার হোসেন দিলশান, গোলাম তসলিম শিমুল ও আবুল কালাম আজাদ।

ভাগ