স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার কয়ালখালি গ্রামের মুক্তিযোদ্ধা ইলাহী বক্স গত মঙ্গলবার দিবাগত রাতে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও পাঁচ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেলে বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাতের উপস্থিতিতে মরহুম ইলাহী বক্সকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বাদ আসর রায়পুর বাজার জামে মসজিদে নামাজে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রউফ মোল্লা, বাঘারপাড়া থানা পুলিশের ওসি সৈয়দ আল মামুন, ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশীদ স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, আওয়ামী লীগ নেতা অধ্যাপক নজরুল ইসলাম, ইউনুচ শেখ, মুক্তিযোদ্ধা হাসান আলী, একিন উদ্দিন, ইবাদত হোসেন প্রমুখ।




