কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ বুধবার নিরাপদ সড়ক চাই (নিসচা) কপিলমুনি শাখার উদ্যোগে কপিলমুনি পুলিশ ফাঁড়িতে বৃক্ষরোপন করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই’র কর্মকর্তা এইচ.এম শফিউল ইসলাম। পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় কুমার দাশ এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় কপিলমুনি প্রেস কাবের সভাপতি শেখ শামসুল আলম পিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, মানিক লাল সিংহ, লিটন দাশ, দয়াল ভান্ডারী, জ্যোতিন্দ্রনাথ, আল আমিন হোসেন, মো. শাহিন, মো. রাফিদ, গোলাম পরওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।




