বেনাপোল বন্দরে জরুরি ভিওিতে ক্রেন ফর্কলিফট, শেড নির্মাণের সিদ্ধান্ত

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোল বন্দরে জরুরি ভিওিতে ক্রেন ,ফর্কলিফ্ট, নতুন ৫টি শেড নির্মাণ ও জমি অধিগ্রহণের কাজ শুরু হচ্ছে দ্রুত। বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেন। বুধবার দুপুরে বেনাপোল বন্দর অডিটরিয়ামে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে বন্দর, কাস্টমস, পুলিশ, আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান। বন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, বন্দরের পরিচালক মামুন তরফদার, কাস্টমস এর সহকারী কমিশনার উওম চাকমা, বেনাপোল সিঅ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, আমদানি রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইমিগ্রেশন ওসি আহসান হাবিব। বৈঠকে আগামী দু মাসের মধ্যে জরুরিভিত্তিতে নতুন ক্রেন ,ফর্কলিফ্ট, নতুন ৫টি শেড নির্মাণ ও জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়।

ভাগ