শার্শা (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোল সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে শার্শার ফুলসারা মাঠ থেকে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। গাঁজাসহ আটক ৩ মাদক ব্যবসায়ীরা হলেন, শালকোনা গ্রামের আব্দুল মিয়ার ছেলে মেহেদী(১৯), সফিকুলের ছেলে রিয়াদ(২২) ও আশরাফুলের ছেলে সবুজ(২৮)। বিজিবি জানায় আটক গাঁজাসহ আসামিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।





