স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে কেশবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের তরিকুল ইসলামের শিশু কন্যা খাদিজা (১৩ মাস) তার মায়ের সাথে বাড়ির পাশের পুকুরে যায়। কিছুণ পর খাদিজাকে পুকুর পাড়ে দেখতে না পেয়ে মা চিৎকার শুরু করেন। এসময় প্রতিবেশীরা পুকুরে নেমে তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে খাদিজার মরদেহ পানিতে ভেসে ওঠে। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।





