কেশবপুরে ভূমিহীন প্রতিবন্ধী দম্পতিকে জমির রেকর্ড হস্তান্তর

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর পৌরসভাধীন বাজিতপুর গ্রামের ভূমিহীন প্রতিবন্ধী দম্পতিকে জমির নাম পত্তনের রেকর্ড হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান ওই দম্পতির কন্যা সুমীর হাতে ৩ শতক জমির নাম পত্তনের রেকর্ড হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু, নয়ন দাস, কেশবপুর প্রেসকাবের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, লুইস বিশ্বাস, জেমস অমল বৈদ্য, মানিক দাস প্রমুখ। এরপর দুপুরে লুইস বিশ্বাসের পক্ষ থেকে ভূমিহীন প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। নয়ন দাস বলেন, কেশবপুর পৌরসভার বাজিতপুর গ্রামের ভূমিহীন প্রতিবন্ধী দম্পতি নরিম গাজী ও শাহানারা বেগমকে ৩ শতক জমি দান করেন রেহানউদ্দীন রাজু নামে হৃদয়বান ব্যক্তি। তাদের একমাত্র কন্যা এইচএসসি পরীক্ষার্থী সুমীকে নিয়ে বসতবাড়ি গড়ে তোলার জন্য তিনি ওই জমি কিনে দেন।

ভাগ