আজ সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ আজ ৯ সেপ্টেম্বর বুধবার সাবেক শিক্ষামন্ত্রী যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য এএসএইচকে সাদেকের ১৩ তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভাগ