শিরোমণিতে চালের টিন কেটে মুদি দোকানে চুরি

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার খানজাহান আলী থানাধীন শিরোমণি পুরাতন ট্রাক চেকপোস্টের পার্শ্ববর্তী মুদি দোকানে চুরি হয়েছে। চোরেরা দোকানের চালের টিন কেটে চুরি করে। দোকান মালিক নজরুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় গত সোমবার রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন মঙ্গলবার সকাল ৭ টায় তার দোকানের সার্টার খুলে দেখতে পান দোকানের চালের টিন কাটা এবং সকল মালামাল ছড়ানো ছিটানো। এ সময় ক্যাশে থাকা নগদ ৭ হাজার টাকা, সিগারেটের কার্টনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চেরেরা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় নজরুল ইসলাম খানজাহান আলী থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন।

ভাগ