ছাত্রলীগ নেতা তুহিনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম তুহিনের ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের গাড়িখানাস্ত ব্যক্তিগত কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে শহরের ঘোপ কবরস্থানে তুহিনের কবর জিয়ারত করেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, খন্দকার মারুফ হুসাইন ইকবাল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, মাহবুব আলম বিদ্যুৎ, ছাত্রলীগ নেতা রেজওয়ান হোসেন মিথুন, এস. এম রয়েল, তছিকুর রহমান রাসেল প্রমুখ। তুহিন যশোর উপশহরের একেএম ফজলুল হকের ছোট ছেলে ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিার্থী ছিলেন।

ভাগ