ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার মহেশ্বরপাশা দীঘির পশ্চিমপাড় এলাকার বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান ইন্তিকাল করেছেন। সোমবার সকাল সাড়ে ৭ টায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার আছরবাদ দীঘির পশ্চিমপাড় ঈদগাহ ময়দানে মরহুমের কফিনে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা দিয়ে ঢেকে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের নামাজে জানাজা শেষে মহেশ্বপাশা সরকারি কবরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলী, ফুলতলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর আহম্মেদ, দৌলতপুর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ শেখ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক নান্নু, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, আলহাজ মোল্লা মুজিবুর রহমান, সাবেক প্যানেল মেয়র মো. মনিরুজ্জামান খান খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।




