যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি মনিরুল ইসলাম তুহিনের আজ সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের এই দিনে মস্তিষ্কজনিত কারণে তার অকাল মৃত্যু হয়। যশোর উপশহর বি-ব্লকের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মরহুম ফজলুল হকের ছোট ছেলে তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এতিমখানা ও নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই সাথে তুহিনের আত্মার মাগফিরাত কামনায় তার বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি




