বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে চুরির অপবাদ দিয়ে শিশু রাসেল হাওলাদারকে নির্যাতনকারী ইউপি মেম্বার মো. মহসিন খানের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত সোমবার সকালে মোরেলগঞ্জ উপজেলার উত্তর পুটিখালী গ্রাম সংলগ্ন শহীদ মার্কেটের সামনে এই মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে মাদরাসার শিক, শিার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন, শহীদ মার্কেট বাজার কমিটির সভাপতি শিক রুস্তম আলী আকন, সাধারণ সম্পাদক আলী আকবর, ইমাম মাওলানা মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আকন হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, যুবলীগ নেতা খান, মো. জাহিদ, ব্যবসায়ী ওমর আলী হাওলাদার প্রমুখ। বক্তারা অবিলম্বে শিশু নির্যাতনকারী মেম্বার মহসিন খানকে আটকপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




