স্টাফ রিপোর্টার, কেশবপুর(যশোর)॥ কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আশরাফ উজ জামান খান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়দেব চক্রবর্ত্তী বিজয়ী হয়েছেন। শনিবার সকাল ৯টা থেকে বিরতীহীন দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। ৫৫ জন ভোটারের মধ্যে ৫১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেনে । ১৫ টি পদের মধ্যে ১১ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সম্পাদক পদে জয়দেব চক্রবর্ত্তী ২৪ ভোট (দৈনিক প্রতিদিনের সংবাদ ও লোকসমাজ), তার প্রতিদ্বন্দী মোতাহার হোসাইন (সমকাল/গ্রামের কাগজ) ২১ ভোট, সহ সভাপতি ২ পদে আব্দুস সাত্তার মোল্যা ( দৈনিক সংগ্রাম) ৩১ ভোট ও আব্দুল হাই সিদ্দিকী ৩০ ভোট দৈনিক নয়াদিগন্ত/পুর্বাঞ্চল), তাদের প্রতিদ্বন্দী প্রার্থী রহুল কুদ্দুস ২৫ ভোট(ইনকিলাব), ২টি যুগ্ম সাধারণ সম্পাদক পদে উৎপল দে ৩১ ভোট (দৈনিক প্রতিদিনের কথা দৈনিক জনবাণী) ও এম আর মঈন ২৭ ভোট (দৈনিক দক্ষিণাঞ্চল) নির্বাচিত হন। প্রতিদ্বন্দীরা হলেন আব্দুল মজিদ ১৮ ভোট (ভোরের পাতা), আব্দুর রহমান ১৬ ভোট (মানবজমিন)। গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান ২৩ ভোট (দৈনিক অনির্বাণ) তার প্রতিদ্বন্দী শাহিনুর রহমান ২১ ভোট (ভোরের ডাক), সদস্য চারটি পদে নুরুল ইসলাম খান (কালের কন্ঠ) ৪০ ভোট, আব্দুল্লাহ আল ফুয়াদ(গ্রামের কাগজ) ৩৩ ভোট, ), কে এম কবীর হোসেন (জনকন্ঠ) ২৯ ভোট ও আব্দুর রাজ্জাক (দৈনিক আজকালের খবর) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী একে আজাদ ইকতিয়ার (প্রজন্মের ভাবনা) ২৫, ও আব্দূল করিম (তৃতীয়মাত্রা) ২৫, আমিন বিশ্বাস (দৈনিক জনতা) ২৩ ভোট পেয়েছেন। এদিকে নির্বাহী কমিটির ৫ টি পদের একটি পদে সমান সংখ্যক ভোট হওয়ায় অমিমাংশিত হওয়ায় একটি সদস্য পদ ফলাফল স্থগিত হয়। এর আগে সভাপতি পদে আশরাফ উজ জামান খান, দপ্তর স¤পাদক মশিয়ার রহমান, কোষাধ্যক্ষ শামসুর রহমান ও ক্রীড়া ও সাংষ্কৃতিক স¤পাদক পদে শেখ শাহীন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম জানিয়েছেন।





