ঝিকরগাছার বিএনপি নেতা বাবুল খাঁনের দাফন সম্পন্ন

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নুরুজ্জামান খাঁন বাবুলের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাঁর প্রতিষ্ঠিত সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসার পাশে দাফন করা হয়। জানাজা পরিচালনা করেন ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আকবার হুসাইন।
জানাজাপূর্ব বিএনপি নেতা নুরুজ্জামান ওরফে বাবুল খানের জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা করেন মরহুমের একমাত্র পুত্র ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খাঁন রনি, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাড. মোহাম্মদ ইসহক, সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ মিজানুর রহমান খাঁন, জেলা সিআইডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ হাশমী, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, চৌগাছা উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মরহুমের বন্ধু ইঞ্জিনিয়ার আব্দুর রব, মরহুমের ভাই টনি খাঁন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক যুবনেতা খাইরুল বাশার শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, সহ-সভাপতি রমজান শরীফ বাদশা, জেলা জামায়াতে ইসলামীর (পশ্চিম) শাখার সেক্রেটারি মাও. আরশাদুল আলম, সাবেক উপজেলা সেক্রেটারি শেখ আশরাফুল আলম, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক হারুণ অর রশীদ, সেক্রেটারি মাও. আব্দুল আলীম, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির আহবায়ক হারুণ অর রশীদ, যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, হুমায়ুন কবীর, রুহুল আমীন সুজন, রাশেদুল মমিন সুজন, হাবিবুর রহমান মন্টু, আরমান হোসেন কাকন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলী আকবারসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত শুক্রবার এশার নামাজ পড়া অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুজ্জামান ওরফে বাবুল খাঁন। এদিকে ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খাঁন রনির পিতা বিএনপি নেতা নুরুজ্জামান ওরফে বাবুল খাঁনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহবায়ক নার্গিস বেগমসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

ভাগ