স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ নিরক্ষরতা মুক্ত আন্দোলন উদ্ভাসিত ঝিনাইদহের সংগঠক, শিক্ষক ও সাংবাদিক আঁখিফুল ইসলাম ফজেরের নবম মৃত্যুবার্ষিকী শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। আঁখিফুল হক ফজের ২০১১ সালের ৫ সেপ্টেম্বর যশোর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। ধর্মপরায়ন ও সদালাপী ফজের বিপদে সর্বক্ষণ মানুষের পাশে দাঁড়াতেন। তিনি হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক হিসেবে যোগদান করার কিছুদিন পরই অকালে মৃত্যুবরণ করেন। ২০০২ সালে ঝিনাইদহে স্বারতা আন্দোলন কর্মসূচি শুরু হলে তিনি ‘উদ্ভাসিত ঝিনাইদহ’ নামে একটি বই লিখেছিলেন, যা ঝিনাইদহে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।





