বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডলের বড় ছেলে রিপন হোসেন (৩০) এর দাফন শনিবার সম্পন্ন হয়েছে। এর আগে সকাল নয়টায় বাগআঁচড়া সাতমাইল মহিলা মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় । নামাজে জানাজায় উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম বাবু, থানা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আশাদুজ্জামান সাগর, থানা কৃষকদলের সভাপতি সাখাওয়াৎ হোসেন, থানা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দীন আহমেদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগাঠনিক সম্পাদক মোনায়েম হোসেন, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিঠু, কোষাধ্য জামাল উদ্দীন, যুবদলের আবু তাহের, কবীর হোসেন, জহরুল হক, শরিফুল মোল্যা, রুহুল আমিন দিপু প্রমুখ। গত শুক্রবার বিকেল চারটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন রিপন হোসেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবীর বকুল।




