পাইকগাছায় ৬ জুয়াড়ি আটক

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় পুলিশ ৬ জুয়াড়িকে আটক করেছে। শুক্রবার রাত নয়টার দিকে পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটি গ্রাম থেকে তাদের আটক করা হয়। এরা হলেন-সোনাতনকাটির আকবার মোড়ল (৬০), একরাম হোসেন (৫০), ইমরান পারভেজ (৩২), মো. সোহেল (৩৫), মীর শরিফুল ইসলাম (৪০) ও মীর বাবু (৪৩)। আটককৃতদের বিরুদ্ধে মামলঅ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি এজাজ শফী। পরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।

ভাগ