লোকসমাজ ডেস্ক॥ নারায়ণগঞ্জে একটি মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শনিবার বাসস-কে জানান, ‘প্রধানমন্ত্রী সার্বণিক খোঁজ-খবর নিচ্ছেন এবং দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।’ শেখ হাসিনা বিস্ফোরণে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের আশু আরোগ্য কামনা করেন।শুক্রবার এশার নামাজের সময় ফতুল্লার বাইতুছ সালাত জামে মসজিদে বিস্ফোরণে গুরুতর দগ্ধ ১২ জন আজ সকালে শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। আহত আরও ২৫ জনের অবস্থা শঙ্কটাপন্ন।সপ্রাথমিকভাবে মসজিদের ছয়টি এসি একযোগে বিস্ফোরিত হয় বলে জানা গেছে। মসজিদের নিচ দিয়ে যাওয়া গ্যাস লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।





