চুকনগরে নৌকাবাইচ অনুষ্ঠিত

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার চুকনগরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলার চুকনগর ভদ্রা নদীতে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। চুকনগর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন প্রতিযোগিতার আয়োজন করে। দীর্ঘদিন পর গ্রাম বাংলার জনপ্রিয় এই নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার মানুষ ভদ্রা নদীর দুই পাড়ে ভিড় করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে যশোর কেশবপুর উপজেলার সাগরদাড়ি এলাকার শংকর হালদারের নৌকা। দ্বিতীয় স্থান স্থান অধিকার করে খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের সিরাজুল ইসলামের নৌকা এবং তৃতীয় হয় চুকনগর মালোপাড়া সার্বজনীন পূজা মন্দিরের নৌকা। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. প্রতাপ কুমার রায়। চুকনগর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন মালি’র সভাপতিত্বে এবং মাস্টার নাজমুল বারীর উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুকনগর প্রেসকাবের সভাপতি এম রুহুল আমীন, আওয়ামীলীগ নেতা শেখ আব্দুস সামাদ, মোসলেম উদ্দিন মোড়ল, আটলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, মোস্তফা সরদার, অসীম বিশ্বাস, মনিরুজ্জামান রাজু, কুলসুম বেগম পারুল, শিখা বসাক, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাহামুদুল কালাম মিতু, ব্যবসায়ী কৃষ্ণ নন্দী, যুবলীগ নেতা আবু দাউদ মোড়ল, আবু সাঈদ দফাদার প্রমুখ।

ভাগ