মোরেলগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নে শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে ‘জীবন খেয়া’ বিদ্যানন্দ ভাসমান হাসপাতাল। বলইবুনিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত একদিনের এ চিকিৎসাসেবা ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন। তিনি বিদ্যানন্দ ভাসমান হাসপাতালের চিকিৎসাসেবাসহ এর বিভিন্ন কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলী খান, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

ভাগ