পাইকগাছার গড়ইখালীতে ১৪৪ ধারা ভঙ্গ করে আ.লীগের মতবিনিময় সভা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছার গড়ইখালীতে ১৪৪ ধারা ভঙ্গ করে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই স্থানে আওয়ামী লীগ ও যুবলীগ সভা আহ্বান করা ও করোনা পরিস্থিতির কারণে ১৪৪ ধারা জারি করা হয় বলে প্রশাসন সূত্রে জানা যায়। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার বেলা ৩টায় সাংগঠনিক কার্যক্রমের ওপর এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। একই স্থানে যুবলীগ সভা আহ্বান করে। কুমখালী মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যান্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের জেলা সভাপতি শেখ কামারুজ্জামান জামাল। উপস্থিত ছিলেন, ডা. শেখ মোহা. শহীদ উল্লাহ, শেখ কামরুল হাসান টিপু, কয়রা উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, রশীদুজ্জামান মোড়ল, আব্দুর রাজ্জাক মলঙ্গী, অ্যাড. শেখ আবু কালাম আজাদ, শেখ রাসেদুল ইসলাম রাসেল, আলহাজ মুনছুর গাজী, কওছার আলী জোয়ার্দার, ছাত্রলীগ জেলা সভাপতি ইমরান হোসেন, জিএম ইকরামুল ইসলাম, মশিউর রহমান, এসএম রেজাউল হক, গাজী মিজানুর রহমান, রুহুল আমিন বিশ্বাস, এস এম আইয়ুব আলী, বিএম শফি ও বিজন বিহারী রায়। জানা যায়, মহামারি করোনার কারণে অনুমতি ছাড়াই এ অনুষ্ঠান করায় ১৪৪ ধারা জারি করা হয়। আয়োজকদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মিজান জানান, দলের প্রতিপ গ্রুপের চক্রান্তে এ ১৪৪ ধারা জারি করে অনুষ্ঠানটি ভন্ডুল করার চক্রান্ত করা হয়েছিল। ১৪৪ ধারা জারি করার পর কোন সভা হয়নি বলে ওসি এজাজ শফী জানান। এ সময় ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি এজাক শফী, এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম উপস্থিত ছিলেন।

ভাগ