স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে বৃহস্পতিবার রাতে স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস পালন করা হয়েছে। পৌরশহরের দক্ষিণ মাথার একটি বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, মাহাবুবুর রহমান নাজিম, শাহিনুর রহমান পান্না, জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা মিজানুর রহমান, রাসেল হোসাইন, বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন, মিকাইল হোসেন প্রমুখ। আলাচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।




