দেশীয় পণ্য উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স ইউনিটের যাত্রা শুরু

যশোর জেলা থেকে পরিচালিত ই-কমার্স ইউনিটি (ই-ইউ) এর যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর প্রেসকাবের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সুরধনী সংগীত নিকেতনের সভাপতি হারুন-অর-রশীদ। শুক্রবার বিকাল ৫টায় যশোর শহরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এই সংগঠনের শুভ উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর প্রেসকাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, আমাদের দেশের মানুষ জন্মগতভাবে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, যা একজন উদ্যোক্তার জন্য খুবই প্রয়োজনীয়। দেশে নানা ধরনের প্রাকৃতিক প্রতিকুলতা ও বর্তমানে বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যেও অনেক নারী-পুরুষ, ছাত্রছাত্রী এবং গৃহিনীরা বাড়িতে বসে তাদের নিজের হাতে তৈরি পণ্য অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে সংসারের হাল ধরেছেন এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-কমার্স এর প্রতিষ্ঠাতা প্রবীর কুমার চক্রবর্তী যশোর প্রেসকাবের যুগ্ম সম্পাদক জাহিদুল কবীর মিল্টন, যশোর ইন্সটিটিউটের সদস্য পুলোক ঘোষ, ই-ইউ গ্রুপের সদস্য কামরুজ্জামান টিটু, সাধন মিত্র, শীলা রাণী দাস, সর্মিষ্ঠা টুপা, নিপা, সাহা, চন্দন ভট্টাচার্য্য, স্বপ্না চৌধুরীসহ প্রমুখ।

ভাগ