মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান গাজী (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধূমঘাট গ্রামে ফেরদাউসের মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। শুকুর আলী ওই গ্রামে শুকুর আলী গাজীর ছেলে। ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট জিএম শোকর আলী জানান, সকালে ঘেরে মাছ ধরার সময় অরক্ষিত অবস্থায় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়।

ভাগ