গ্রীষ্মকালীন টমেটো চাষ সম্প্রসারণে মাঠ দিবস

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ বৃহস্পতিবার সকাল ১০ টায় যশোরের ঝিকরগাছার দেউলি এলাকায় ”মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার” এই শ্লোগানকে সামনে নিয়ে ২০১৯-২০ অর্থবছরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন টমেটো চাষ সম্প্রসারণে মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রুহুল কবির, যশোর জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম হোসেন, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিপংকর দাস ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মফিজুর রহমান প্্রমুখ। মাঠ দিবসে প্রায় দুই শতাধিক চাষি অংশ গ্রহন করেন।

ভাগ