সততার বিরল দৃষ্টান্ত

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার কপিলমুনিতে কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা ফেরত দিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে মাদ্রাসাছাত্র নাসিম সরদার। জানা গেছে, পাইকগাছা উপজেলার আগড়ঘাটার বাসিন্দা আব্দুর রাজ্জাক সরদারের দীর্ঘদিনের জমানো অর্ধলাখ টাকা পলিথিনে মোড়ানো অবস্থায় হারিয়ে যায়। গত ৩০ আগস্ট কপিলমুনি বাজারের মেইন রাস্তার উপর পড়ে থাকা টাকা কুড়িয়ে পায় খুলনা সিদ্দিকীয়া মাদ্রাসার ছাত্র নাসিম। সে কপিলমুনির নগর শ্রীরামপুর গ্রামের সোহরাব মাস্টারের ছেলে। কপিলমুনি ইউনিয়নের মেম্বার ইজার আলী জানান, দরিদ্র রাজ্জাকের চোখের চিকিৎসার জন্য দীর্ঘদিন টাকা জমাতে থাকেন তার মেয়ের কাছে। মেয়ের শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে ফেরার পথে কপিলমুনি বাজারে আসলে রাস্তায় পড়ে যায়। এ সময় উপজেলার হরিঢালী ইউনিয়ন বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সোহরাব হোসেনের মাদ্রসা পড়–য়া ছেলে মো. নাসিম সরদার ওষুধ কিনতে বাজারে গেলে ওই টাকা কুড়িয়ে পেয়ে মালিক না পেয়ে বাড়িতে রেখে দেয়। বুধবার মাইকে প্রচারের পর ইউপি মেম্বারের মাধ্যমে বৃহস্পতিবার সকালে টাকার প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হয়।

ভাগ