বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাট সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে উৎপাদিত কার্প জাতীয় মাছের পোনা বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা মৎস্য ভবন চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে এই পোনা হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক নারায়ন চন্দ্র মন্ডল।
এসময় বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. খালেদ খনক, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরে জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।




