অভয়নগরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করেছেন আব্দুস সামাদ (৪৫) নামের এক ব্যক্তি। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বুধবার থানায় অভিযোগের পর পুলিশ শিশু ধর্ষণের চেষ্টাকারীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। লম্পট আব্দুস সামাদ উপজেলার মহাকাল গ্রামের ইসাহাক আলীর ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে প্রতিবেশী মিলশ্রমিকের বাড়িতে প্রবেশ করে ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা চালান আব্দুস সামাদ। এ সময় শিশুটির আর্তচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে আব্দুস সামাদ দৌড়ে পালিয়ে যান। বিষয়টি নিয়ে শিশুটির পিতা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আব্দুস সামাদকে আটক করে যশোর জেলহাজতে প্রেরণ করে। বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে আসামি আব্দুস সামাদকে আটক করা হয়।

ভাগ