কুয়াদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সভায় অনিন্দ্য ইসলাম অমিত : কর্তৃত্ববাদী শাসকরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে হবে তাহলে আমাদের পরিবেশ যেমন ভাল থাকবে তেমনি আমরাও ভাল থাকবো। একটি গাছ শতাধিক বছর বাঁচতে পারে। এটিকে রক্ষণাবেক্ষণ করা এবং প্রত্যেককে গাছ লাগাতে উৎসাহিত করতে হবে।
যশোর সদর উপজেলার কুয়াদা দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃরোপন কর্মসূচি উপলে তিনি প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি যতবারই রাষ্ট্র ক্ষমতায় এসেছে ততবারই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। গণমাধ্যম কর্মীরা স্বাধীনতা ফিরে পেয়েছেন। বর্তমানে কর্তৃত্ববাদী শাসকরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। তিনি আরও বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের যে লড়াই সেটি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার। আমাদের রাজনীতি পাড়ায় ও গ্রামগঞ্জে পৌঁছে দিতে হবে। তরুণ প্রজন্মকে ঐকবদ্ধ করে রাজনৈতিক প্রতিফলন ঘটাতে হবে। যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর এ সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবী, ইউনিয়ন বিএনপির সধারণ সম্পাদক মারুফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা এফতেখার সেলিম অগ্নি, জেলা যুবদলের সহ-সভাপতি ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি নির্মল কুমার বিট, রেজাউল করিম, সাঈদ হিরা, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, যুগ্ম সম্পাদক রাজু আহম্মেদ, সদর উপজেলা যুবদল নেতা খুরশিদ আলম বাবু, জাহাঙ্গীর হোসেন, তানভীর রায়হান তুহিন, উপজেলা মহিলা দল সভানেত্রী মাসুদা ফারুক মিনু, ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক শহিদ আল-মামুন, মিজানুর রহমান বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হাসান, মাসুদুর রহমান শামীম, নাসির উদ্দীন টনি, সিরাজ মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বৃক্ষরোপন শেষে মরহুম নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন প্রধান অতিথি আলহাজ অনিন্দ্য ইসলাম অমিত। ফেরার পথে নেতৃবৃন্দ অসুস্থ রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আজিজের সতীঘাটাস্থ বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

ভাগ