করোনা ভাইরাস : দু’চিকিৎসক ও ৪ বছরের শিশুসহ একদিনে আরো ৩৭জন আক্রান্ত

বিএম আসাদ ॥ যশোরে গতকাল দু’জন চিকিৎসক ৪ বছরের শিশু ও ব্যবসায়ী নেতাসহ করোনায় নতুন আরো ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩শ ৬৮ জন। এ সময় জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৪৭ জন। শুরু থেকে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৬ জন এবং এখনো অসুস্থ রয়েছেন ১ হাজার ৩শ ১২ জন। অসুস্থদের মধ্যে ২৮ জন এবং হাজার ২শ ৫৫ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
যশোর সিভিল সার্জন অফিসের এক পরিসংখ্যানে জানানো হয়েছে যশোরে কাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ১শ ৯৭টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর ভেতর ৩৭ জন নতুন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ১৮জনই যশোর সদরের। তারা সদরে পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। অন্যদের মধ্যে অভয়নগরে সাইফান নামে ৪ বছরের এক শিশুসহ ১০ জন, বাঘারপাড়ায় ৩ জন, চৌগাছায় ২ জন, ও শার্শায় ৪ জন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তরা হলেন, যশোর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক সার্জন, উপশহরের ডা: নিলুফার ইসলাম (৪৯) একই হাসপাতালের হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার লোন অফিসপাড়ার ডাঃ মুসাকালিমুল্লাহ (৪৯), যশোর চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহরের ঘোপ এলাকার লিজা আক্তার (২৩), শাহীন (৩২), উপশহরের জামিলা ইসলাম (৫০), সোহানা আফরোজ (২৯), সানজিদা আক্তার (৩০), নাহিদা আক্তার সালমা (২৪), নুরুল ইসলাম (৬০), ফজলুল করিম (৩২), পুরাতন কসবা কাজীপাড়ার আব্দুর রশিদ (৬০)ও আওয়ামীলীগ নেতা রাজারহাটের আলাউদ্দিন মুকুল (৫৬), বেজপাড়ার রবীন্দ্রনাথ (৭৬) মিশনপাড়ার সাদেকা (৫৩), জেলা সাব-রেজিস্ট্রি অফিসের সিকিউরিটি ট্রেজারার রবিউল ইসলাম (৩৫), তালবাড়িয়ার সুমন (৩০), চাঁচড়ার মনোয়ারা বেগম (৬২)। সদরে নমুনা পরীক্ষায় আক্রান্ত অন্যান্যরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের আনোয়ারা খাতুন (৪৫)।
অভয়নগরের প্রেমবাগের হাবিবা খাতুন (২২), পাভেল (৩০), ফায়জা (১২), সাইফান (৪), আমডাঙ্গার শেখ ইশারত আলী (৭০), বাহিরঘাটের মোশারফ হোসেন (৬০), মহাকালের আব্দুল করিম (৮৫), সমেশপুরের ইমদাদুল হক তরফতার (৩৯), অভয়নগর উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা তপন কুমার রায় (৩৯), শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বেলাল হোসেন (৩৪), নাভারণ রেল বাজারের আনোয়ারা খাতুন (৪৬), উত্তর বুরুজ বাগানের ইব্রাহিম হোসেন (৪৩), নিজামুল ইসলাম (৩৮), বেনাপোলের মুসলিম আলী (৪০), বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মনিরুজ্জামান (৩৭) তার স্ত্রী আসমা আক্তার (২৭), দোহাকুলার নজরুল ইসলাম মোল্যা (৫৬), আকলিমা বেগম (৮৪), চৌগাছা বাকপাড়ার মনিরুজ্জামান (৩৫), ও মাড়–য়ার শরীফুল ইসলাম (৬০)। এদিকে ঢাকায় স্থানান্তর করা করোনায় আক্রান্ত যশোর মেডিকেল কলেজের শিক্ষক ডা. মোঃ সাইদুজ্জামানের অবস্থা অপরিবর্তিত রয়েছে।

ভাগ