মনিরামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন কৃষক দলের

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরে বুধবার বিকেলে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। কৃষকদলের উদ্যোগে পৌর শহরের দক্ষিণমাথার একটি বাসভবনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন থানা কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, প্রভাষক কফিল উদ্দিন, ডা. আলতাফ হোসেন, মোতালেব হোসেন, শাহিনুর রহমান পান্না, শামছুজ্জামান শান্ত, জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা মিজানুর রহমান, রাসেল হোসাইন, ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন, মিকাইল হোসেন প্রমুখ।

ভাগ