লোহাগড়ায় ভারতীয় শাড়িসহ আটক ৩

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ ডিবি পুলিশ নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে ১১৭ পিস ভারতীয় শাড়িসহ ৩ জনকে আটক করেছে। ডিবির এসআই মিল্টন কুমার দেবদাস জানান, গত সোমবার রাত ১১ টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লোহাগড়া বাজারের লিবার্টি সু’র পাশর্^বর্তী (বটতলা) রাস্তার উপর থেকে প্রাইভেটকারে থাকা ওই শাড়ি উদ্ধার করে পুলিশ। এ সময় (ঢাকা মেট্রো-খ-১১-১৭৭৫) প্রাইভেটকারটি জব্দ করা হয়। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার দেবিদার থানার চাপানগর গ্রামের মৃত নুরুল হকের ছেলে বশিরুল হক (৩৮), ফরিদপুর জেলার বোয়ালমারী থানার দীঘিরপাড় গ্রামের মৃত সৈয়দ আবু জাফরের ছেলে সৈয়দ আবু জাহিদ (৪০) ও যশোরের বেনাপোল থানার বড়আঁচড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মামুনুর রহমান (৩২)। নড়াইলের ডিবি পুলিশের ওসি মো. নাসির উদ্দিন জানান, আটককৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মঙ্গলবার সকালে মামলা হয়েছে।

ভাগ