কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ধলনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পরে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে প্রায় ৪ ঘণ্টা ধরে চলা হামলা পাল্টা হামলার সময় ২০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রত্যদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ধলনগর গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রবি মালিথা ও আফজাল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। তারই সূত্র ধরে দুই পরে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রতিপরে হামলায় আফজাল মেম্বার গ্রুপের নারীসহ অন্তত ১৫ জন আহত হয় এবং ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
হামলার শিকার আফজাল মালিথার অভিযোগ, রবি মালিথার নেতৃত্বে উজ্জ্বলসহ ১৫ থেকে ২০ জন দীর্ঘদিন ধরে এলাকায় জমিদখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। এসবের প্রতিবাদ করায় ুব্ধ হয়ে পূর্ব পরিকল্পিতভাবে তারা গ্রামবাসীর উপর এই হামলা চালিয়েছে। এ বিষয়ে রবি মালিথার মন্তব্য জানতে মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। কুমারখালী থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ জানান, পূর্ব থেকেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পরে মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০/১৫ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়্ শান্তি শৃঙ্খলা রায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।




