দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপি’র বড় চ্যালেঞ্জ : মির্জা ফখরুল

লোকসমাজ ডেস্ক॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপি’র বড় চ্যালেঞ্জ। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের এখন একটাই ল্য গণতন্ত্র উদ্ধার করা এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আর আমরা বিশ্বাস করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং মিথ্যা হয়রানির মামলা থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেবে। মঙ্গলবার বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে একটা এক নায়কতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিবাদি রাষ্ট্র ব্যবস্থা। এখানে যেহেতু জনপ্রিয় রাজনৈতিক দল বা গণতান্ত্রিক অধিকার নেই, সেই কারণেই এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনের মাধ্যমে মতায় যাওয়ার সুযোগটা অনেক সীমিত হয়ে গেছে। সেজন্যই জনগণকে এখন আমাদের উদ্বুদ্ধ করে কাজের মধ্যে যেতে হবে। উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের মধ্যে বিএনপি সাদামাটাভাবে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। গতকাল সকালে দলের কেন্দ্রীয় ও জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন কশ্রণ দলের নেতাকর্মীরা। হয়েছে ভার্চুয়াল আলোচনা সভা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলে সারাদেশে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভাগ