ঝিকরগাছায় স্বাস্থ্যবিধি না ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঝিকরগাছা ( যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় স্বাস্থ্যবিধি না মানায় ৪ বাসচালক ও এক থ্রি হুইলার চালকের কাছ থেকে ৩ হাজার সাতশ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( নির্বাহী ম্যাজিস্ট্রেট) আরাফাত রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন। এসময় যশোর-বেনাপোল মহাসড়কে চলাচলরত ৪টি বাস চালকের মুখে মাস্ক ও স্বাস্থ্যবিধি না মানায় ৩ হাজার ৫শ এবং একজন থ্রি হুইলার চালককে ২শ জরিমানা করেন। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও ব্যবসা-বাণিজ্য করতে সকলের প্রুত দৃষ্টি আকর্ষণ করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাত রহমান।

ভাগ