ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় নিহত এক আহত এক

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মামুন হোসেন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার রাত ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী গীর্জার সামনে। নিহত এসএসসি পরিক্ষার্থী আব্দুল মামুন পৌরসদরের পুরুন্দরপুর চৌধুরী পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। জানাগেছে, নিহত মামুন হোসেন ও তার বন্ধু একই গ্রামের আলমের ছেলে ইন্দ্রা (১৮) (যশোর- হ- ১২-২০৮৬) মোটরসাইকেল যোগে নাভারন থেকে নিজবাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থানে পৌছলে পিছন থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক তাদেরকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থালেই মামুন নিহত হয়। এসময় গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক ইন্দ্রা। খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে গিলে লাশ উদ্ধার করেছে এবং আহত ইন্দ্রাকে হাসপাতালে নিয়ে গেছে বলে জানাগেছে।

ভাগ