কুয়েটে আম গাছের চারা বিতরণ করলো জনতা ব্যাংক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (কুয়েট) জনতা ব্যাংক কুয়েট শাখা উন্নতজাতের আম গাছের চারা বিতরণ করেছে। সোমবার বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী সাজাদ হোসেনের হাতে গাছের চারা তুলে দেন ব্যাংকের শাখা এজিএম মফিজুল ইসলাম। এ সময় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, বৃক্ষ উন্নয়ন কমিটির সভাপতি ও লাইব্রেরিয়ান আক্কাছ উদ্দিন পাঠানসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

ভাগ