পবিত্র আশুরা পালিত

স্টাফ রিপোর্টার ॥ রোববার যশোরে ইমাম হাসান হুসাইনের স্মৃতি বিজড়িত পবিত্র আশুরা পালিত হয়েছে। করোনা সংক্রমণের কারণে তাজিয়া মিছিল আগেই বর্জনের ঘোষণা দেয়া হয়। দিনটি উপলক্ষে মসজিদে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা এদিন রোজাব্রত পালন করেন এবং বিভিন্ন সংগঠন আলোচনা সভার আয়োজন করে। দানবীর হাজী মহসীন ইমামবাড়ী কার্যকর সমন্বয় পরিষদের উদ্যোগে ১৩ দিন ব্যাপি কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র আশুরা উদ্যাপিত হয়েছে। যশোর ঈদগাহ ময়দান হতে দড়াটানা চত্বর ঘুরে চৌরাস্তা ও আর.এন. রোড় হয়ে সাইকেল র‌্যালী বের করা হয়। ঐতিহাসিক মুড়লী ইমাম বাড়ী প্রাঙ্গন পর্যন্ত জিয়ারত আশুরা পাঠ করা হয় এবং জোহরা নামাজ বাদ শোক মজলিসের আয়োজন করে। এহতেশাম-উল-আলম প্রতীকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, মাওলানা ইব্রাহিম হোসেন, পেশ ইমাম ইকবাল হুসাইন। আরও উপস্থিত ছিলেন আতাহার হুসাইন, আব্দুল জলিল, মাওলানা মজিদ, মাওলানা মহিদইদ্দিন, ডা: মো: শাহাবুদ্দিন, ডা. মো. শফিউল্লাহ, মো. সোবহান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইকরার হোসেন লিটন। ইসলামী আন্দোলন যশোর জেলা শাখা দিনটি আলোচনা সভার আয়োজন করে। জেলা সভাপতি মিয়া আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা শোয়েব হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সরদার, মুফতি আবজর, কামরুজ্জামান, মোখলেসুর রহমান, মোস্তফা কামাল প্রমুখ। রেলগেট পশ্চিমপাড়া মুহিত বিন আলে রসুল রোববার সকালে আলোচনা সভার আয়োজন করে। আশুরার তাৎপর্যের ওপর আলোচনা করেন, মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ, মাওলানা ইকবাল হোসেন। দোয়া পরিচালনা করেন, মাওলানা শহিদুল ইসলাম ইনসাফী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের খাদেম শাহরাজ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন, এরশাদ আহমেদ।

ভাগ