স্টাফ রিপোর্টার ॥ আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে যশোর জেলা শাখা। কর্মসূচীর মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল। ভোর ৬টায় পতাকা উত্তোলন মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ১০টায় কারবালা কবর স্থানে দলের প্রতিষ্ঠাকালীন ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক ইসলামের কবর জিয়ারত করা হবে। এ সময় প্রয়াত অন্যান্য নেতৃবৃন্দ কবর জিয়ারত করা হবে। বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে প্রয়াত সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত এবং অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি বৈশ্বিক করোনা মহামারি থেকে দেশ ও জাতির মুক্তি এবং বিভিন্ন স্থানে বানভাসি মানুষের দুর্দশা লাঘবে দোয়া করা হবে।





