বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে সোহেল মুন্সি (২২) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন রাত ৯টার দিকে তিনি মোরেলগঞ্জ ফেরিঘাট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গেলে গাছের সাথে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় খুলনায় নেওয়া হয়েছিল। সোহেল বরাইখালী গ্রামের সেকান্দার মুন্সির ছেলে। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুই বন্ধু মোটর সাইকেল রেস করতে গিয়ে এদুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মোটর সাইকেলটি থানায় আনা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়ায় অপর জন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।




