শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শার লক্ষণপুর গ্রামে প্রতিবেশীদের সাথে রাস্তা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের আঘাতে গর্ভবতী নারীসহ দুজন আহত হয়েছেন। আহতদের উপজেলা নাভারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গর্ভবতী রিতার (২০) শরীর দিয়ে প্রচুর রক্তপাত হচ্ছে বলে তার ভাই অভিযোগ করেছেন। রিতা লক্ষণপুর গ্রামের আশিক রহমানের এর স্ত্রী এবং অপর আহত হাসান একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
রিতার মামা রুবেল হোসেন বলেন, বৃহস্পতিবার বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়া নিয়ে প্রতিবেশী সাহাবুদ্দিন ও ইসমাইল আমার বোনকে মারধর করে। একপর্যায় ৪ মাস গর্ভবতী রিতার পেটে লাথি মারে সাহাবুদ্দিন। এতে তার শরীর দিয়ে প্রচুর রক্তপাত হলে নাভারণ বুরুজ বাগান হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে নাভারণ হাসপাতালের ডাক্তার আক্তার এ বি এম আক্তার মারুফ বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। তিনি চিকিৎসাধীন আছেন। আগের চেয়ে তার অবস্থা একটু ভালো। এ ব্যাপারে শার্শা থানার ওসি বদরুল আলম বলেন থানায় কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।





